ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল আসিফের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র - The News Lion

ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল আসিফের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

 


দি নিউজ লায়ন;   কালিয়াচককাণ্ডে ফের নয়া তথ্য। জানা গিয়েছে, আসিফের কাছ থেকে পাওয়া ৫ টি পিস্তলের গুলি অত্যাধুনিক। আসিফকে জিজ্ঞাসা করে পুলিস জানতে পেরেছে সম্পত্তি বেচে এই অস্ত্র সে কিনেছে।  আসিফের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হওয়া এই আগ্নেয়াস্ত্র ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল। গত নভেম্বর মাসেই, সব অস্ত্র আনা হয় বলে জানতে পেরেছে পুলিস। যদিও কার কাছ থেকে কীভাবে কেনা হয়, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলছে না আসিফ।


 এই প্রশ্নের উত্তরে কখনও সে বলছে বাবা তাকে এনে দিয়েছিল আবার কখনও বলছে বন্ধুর কাছ থেকে পেয়েছিল। আসিফের বক্তব্যে এখনও পর্যন্ত ধোঁয়াশা।   কোথা থেকে নিয়ে এল এত অস্ত্র? কে রয়েছে এই কর্মকাণ্ডের পিছনে? কেনাবেচায় কে মধ্যস্থতাকারী ? এই গোটা বিষয়টি পরিষ্কার করে জানতে তদন্তে পুলিস। চলছে দফায় দফায় জেরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.